উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যার মধ্যে সম্পর্ক কী?

উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। উচ্চ রক্তচাপ যেমন কিডনি রোগ সৃষ্টি করতে পারে, তেমনি কিডনি রোগও রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। আমাদের কিডনিতে অসংখ্য সূক্ষ্ম রক্তনালী থাকে যা রক্ত ফিল্টার করে। যখন রক্তচাপ দীর্ঘ সময় ধরে বেশি থাকে, তখন এই সূক্ষ্ম নালীগুলো শক্ত বা সংকুচিত হয়ে যায়। এর ফলে কিডনিতে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না এবং রক্ত থেকে বর্জ্য ফিল্টার করার ক্ষমতা কমে যায়। একে 'হাইপারটেনসিভ নেফ্রোস্ক্লেরোসিস' বলা হয়।

অন্যদিকে, কিডনি যখন অসুস্থ হয়, তখন এটি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় হরমোন (যেমন রেনিন) সঠিকভাবে নিঃসরণ করতে পারে না। ফলে শরীরের রক্তচাপ আরও বেড়ে যায়, যা একটি চক্রের মতো চলতে থাকে এবং দ্রুত কিডনি বিকল হওয়ার দিকে নিয়ে যায়। উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত কিডনি ফাংশন পরীক্ষা করা উচিত। রক্তচাপ সব সময় ১২০/৮০ mmHg এর কাছাকাছি রাখার চেষ্টা করা উচিত। খাবারে বাড়তি লবণ পরিহার করা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করা কিডনি রক্ষার জন্য অত্যাবশ্যক। অনেক সময় রোগীরা রক্তচাপ একটু স্বাভাবিক হলেই ওষুধ ছেড়ে দেন, যা কিডনির জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts